এ.কে আজাদ(লক্ষ্মীপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদিকা এবং লক্ষ্মীপুরের রামগতি তথা কমলনগরের সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদুন্নাহার লাইলীর শুভাগমন ঘটেছে কমলনগরে।
প্রথমে তিনি সার্কিট হাউজে নেমে জেলার নেতা-কর্মীর সাথে মতবিনিময় শেষে দুপুর ৩:০০টার সময় কমলনগর তোয়াহা স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন মাঠে উপজেলাধীন নেতা-কর্মীর সাথে মতবিনিময়ের পাশাপাসি কৃষকলীগের উদ্দোগে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এদিকে প্রিয় এই নেত্রীর আগমনের খবর শুনে রামগতি উপজেলা থেকেও ছুটে আসে অনেক নেতা-কর্মী। সবার মুখে ছিলো একটাই বানী,ফরিদুন্নাহার লাইলীর জয়ের ধ্বনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামগতি-কমলনগরের মানুষ তাদের এই প্রিয় নেত্রীকে কাছে পেতে চায় মর্মে করোতালি দিতে থাকলে একপর্যায়ে স্পষ্ট হয়ে ওঠে এই অন্ঋলের মানুষের ভালোবাসা পেতে প্রিয় এই নেত্রী নির্বাচন করবেন। তিনি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা তাকেই মনোনয়ন দিবেন। কানায় কানায় ভরে যাওয়া এই মাঠে ফরিদুন্নাহার লাইলীর সঙ্গে ছিলেন-জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকু,কৃষক লীগের হিজবুল বাহার রানা,কমলনগর উপজেলার আওয়ামী সভাপতি মাষ্টার একেএম নুরুল আমিন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের অন্যান্ন নেতৃবৃন্দগন।
এ ছাড়াও ছিলেন ফরিদু্ন্নাহার লাইলীর সফরসঙ্গী-একান্ত স্নেহভাজন মীর্জা আশ্রাফুল রাসেল,সিয়াম সহ অন্যান্নরা। ফহেলা বৈশাখের আমেজ নেতা-কর্মীর সঙ্গে একসাথে কাটিয়ে সন্ধ্যা আনুমানিক ৬:৩০ এর সময় কমলনগর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
স/ এষ

