ঢাকাশুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি, ১জনের প্রাণ হানী

admin
এপ্রিল ১৩, ২০১৮ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ
কাল বৈশাখী ঝড়ে যশোরের বাঘারপাড়ায় গাছ-পালা ভেঙ্গে কাঁচা পাকা ও টিনের ঘরের ছাউনি উড়ে এবং ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গত ১২ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া ১ঘন্টার এই ঝড়ে আতঙ্কিত হয়ে ১জনের প্রাণ হানীর খবর পাওয়া গেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা করিম খান জানিয়েছেন প্রায় ১ঘন্টা ঝড়ে ধান ও শবজি জাতীয় ফসল ও গাছ-পালা ভেঙ্গে কৃষকের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় বাসুয়াড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউ.পি সদস্য সুলতান মাহমুদ জানান তার নির্বাচিত এলাকায় প্রায় ২৫টি কাঁচা-পাকা ঘরের টিন উড়ে গেছে। এবং গাছ-পালা ভেঙ্গে লন্ড-ভন্ড হয়েছে। বেশ কয়েকটি জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ-এর তার ছিড়ে গেছে। ৭নং ওয়ার্ড ইউ.পি সদস্য মোঃ লুৎফার রহমান জানান ঝড়ে আতঙ্কিত হয়ে রাধানগর গ্রামের এলাহী বক্সের স্ত্রী (৫০) নিহত হয়েছে। এসময় সে নিজের ঘরের ভিতর অবস্থান করছিলেন। প্রচন্ড ঝড়ের মাঝে বিদ্যুৎ-এর গর্জনী শব্দে আতঙ্কিত হয়ে ঘরের ভিতরই সে নিহত হয়। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানায় ঝড়ে গাছ-পালা ভেঙ্গে বিদ্যুৎএর খুটি হেলে পড়েছে ও তার ছিড়ে গেছে। এজন্য এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে ২-৩ দিন সময় লাগতে পারে।

স/এষ্