ঢাকাশুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এশিয়া কাপ-২০১৮ বাংলাদেশের গ্রুপে যারা থাকছে

admin
এপ্রিল ১৩, ২০১৮ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সব কিছু ঠিক থাকলে, ১৪তম এশিয়া কাপ ক্রিকেট আসর বসবে আমিরাতে। এর আগে ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে বাংলাদেশে হয় এশিয়া কাপের টানা তিনটি আসর। একাধিকবার সফলভাবে এশিয়া কাপের আয়োজন করে সাড়া ফেলেছিল বাংলাদেশ। এবার ভারত-পাকিস্তান দ্বন্দ্বে আয়োজক হওয়ার সুযোগ পেলো আমিরাত।

চলতি বছরের ১৩ থেকে ৩০ সেপ্টেম্বর আসন্ন আসরের সময় সূচি ধরা হয়েছে। বাছাইপর্বের খেলা হবে ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর। মূল পর্বের ফাইনাল হবে ৩০ সেপ্টেম্বর।

ক্রিকটেকারের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের সঙ্গে খেলতে হলে কোয়ালিফাইং বাধা পেরুতে হবে অন্য দলটিকে। যেখানে অংশ নেবে ৬টি দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, নেপাল, ওমান ও আরব আমিরাত। এখান থেকে চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে ১৪তম এশিয় কাপে।

গ্রুপ ‘এ’ তে থাকছে:
ভারত, পাকিস্তান এবং বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল।

গ্রুপ ‘বি’ তে থাকছে
বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে পাকিস্তান-বাছাইয়ের চ্যাম্পিয়ন দল এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা। ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাছাইয়ের চ্যাম্পিয়ন দল। ২০ সেপ্টেম্বর আফগানদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ।

সুপার ফোরের রাউন্ড শুরু হবে ২৩ সেপ্টেম্বর। সেখানে প্রতিটি দলই প্রতিটি দলের মুখোমুখি হবে।

স/এষ্