ঢাকাশুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পহেলা বৈশাখ উপলক্ষে ফরিদপুরে চলছে ব্যাপক আয়োজন

admin
এপ্রিল ১৩, ২০১৮ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

পহেলা বৈশাখ উপলক্ষে ফরিদপুরে চলছে ব্যাপক আয়োজন। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শেষ পর্যায় বলে জানিয়েছেন আয়োজকরা। ব্যবসায়ীরা বলছেন, বৈশাখী বেঁচাকেনা বেশ ভালো। নববর্ষের উৎসব নির্বিঘœ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

প্রতিবছরের মত এবারও ফরিদপুরে বাংলা নতুন বছরকে বরণ করতে আয়োজন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার। মঙ্গল শোভাযাত্রার জন্য হাতি, ঘোড়া, বাঘ, মাছ, ময়ূর, পাখি, ঘুঁড়ি ইত্যাদি তৈরি এখন শেষ পর্যায়ে। এছাড়া কাগজ দিয়ে তৈরি করা হয়েছে নানা রকম মুখোশ। বাঙালি সংস্কৃতি ধরে রাখতে এই আয়োজন বলে জানালেন আয়োজকরা। ব্যবসায়ীরা জানালেন, নববর্ষ উপলক্ষে বেঁচাকেনা বেশ ভালো।

বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন আয়োজকরা। ফরিদপুরের পুলিশ প্রশাসন বলছে, এব্যাপারে নেয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে নববর্ষের সকালে ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ থেকে একটা মঙ্গল শোভাযাত্রা বের করা। পরে সেখানে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

স/এষ্