ঢাকাবৃহস্পতিবার , ১২ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে যুবকের হাত কেটে নিয়ে প্রতিপক্ষের উল্লাস

admin
এপ্রিল ১২, ২০১৮ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে শাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের ডান হাত কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক মানিক শেখের দুই বিঘা জমির মালিকানা নিয়ে প্রতিবেশী আক্কাস আলীর সঙ্গে বিরোধ চলছিল। আজ সকাল ৭টার দিকে মানিক শেখের ছেলে রাজমিস্ত্রী শাহিদুল কাজ করতে বাড়ি থেকে বের হওয়ার পরপরই আক্কাস আলীর নেতৃত্বে ৬-৭ জন শাহিদুলের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কনুইয়ের ওপর থেকে তার ডান হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে এলাকা ছেড়ে চলে যায়।

স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা শাহিদুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করে।

শাহিদুলের ভাই জাহিদুল বলেন, ‘জমির মালিকানার জের ধরে আক্কাস আলীর নেতৃত্বে হামলা চালিয়ে আমার ভাইয়ের হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে দুর্বৃত্তরা এলাকা ছেড়েছে।’

বোয়ালমারী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে কাটা হাতটি উদ্ধারের চেষ্টা করছে।’ দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

স/রা