ঢাকাবৃহস্পতিবার , ১২ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে আবহমান গ্রামবাংলার চিরচায়িত ঘোড়াদৌঁড়

admin
এপ্রিল ১২, ২০১৮ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

প্রায় দুই যুগ বিরতির পর এবছর আবার চিরায়ত আবহমান বাংলার মনোরম পরিবেশে শতবর্ষীয় বটগাছের নিচে বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপি লোকজ মেলা। জানা যায়, প্রায় দুই/তিনশ বছর আগে ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রীপুর গ্রামে পহেলা বৈশাখে এ মেলার যাত্রা। মেলার পাশাপাশি বটতলায় চলতো ঘোড়া দৌঁড় প্রতিযোগীতা। প্রথমে মেলা বসতো গ্রামের কর্মকার পাড়া হতে শুরু করে বড় পুকুর পর্যন্ত।
এ গ্রামের বয়োবৃদ্ধ ক্ষুদিরাম কর্মকার বলেন, প্রায় ২০০ বছর মেলা চলার পর গত প্রায় ৬০/৬২ বছর আগে গ্রামের তখনকার সমাজ নেতা রশিদ মোল্যা ও ফাকু মন্ডলের প্রস্তাবের প্রেক্ষাপটে বৈশাখী এ কার্যক্রমগুলো বৃহৎ বটতলায় সুগঠিতভাবে শুরু হয়। বিগত দুই যুগ আগে শহরের নিকটে আধুনিক আদলে মেলা বসালে এ মেলা বন্ধ হয়ে যায়। এবছর স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান এবং তাঁর সহধর্মিনী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডাঃ মির্জা নাহিদা হোসেন বন্যা এই চিরায়ত গ্রামীণ মেলার পূণর্জীবনের উদ্যোগ গ্রহণ করেন, এবং মধুখালী পৌরসভা ও উপজেলা পরিষদ যৌথভাবে এ মেলার আয়োজন করে।
পৌরসভার মেয়র খোন্দকার মোরশেদুল ইসলাম লিমন, উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজার মোল্যা, বিল্লাল মোল্যা, তরুণ উদ্যোক্তা কবির মন্ডল, মোস্তফা সরদার প্রমূখকে এ লোকজ সংস্কৃতি উদ্ধারে কাজ করতে দেখা গেছে। ১১ ও ১২ এপ্রিল এ দুই দিন মেলা অনুষ্ঠিত হবে। বৃহৎ এ বটগাছের নিচে মেলার পাশাপাশি আছে ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা, ঘুড়ি কাটা প্রতিযোগীতা, লাঠিখেলা প্রতিযোগীতা, নাগর দোলা, পুতুল খেলার আয়োজন। গল্পের ও ছবির মত পরিবেশে মেলায় আসা স্বল্পবয়সীদের উচ্ছাসও চোঁখে পরার মত। বটগাছের ছায়া তলেই মৃৎ, কুটির ইত্যাদি শিল্প এবং খাবারের দোকানসহ প্রায় ৫০ টি। “একটি গ্রাম্য মেলা” প্রবন্ধ লেখার জন্য প্র্যাকটিক্যাল উদাহরণ এ মেলাটি।

স/রা