ঢাকাবৃহস্পতিবার , ১২ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চিতলমারীতে দু’টি সরকারি প্রতিষ্ঠানেএকই সাথে চাকুরী

admin
এপ্রিল ১২, ২০১৮ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের চিতলমারীর বাবুগঞ্জ বাজার ব্রাঞ্চ পোষ্ট অফিসে ইডিএ পদে কর্মরত অর্পণা রানী দাস (৩৭)। একই সাথে তিনি পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাহামুদকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এ ভাবে তিনি দু’টি সরকারি প্রতিষ্ঠানে চাকুরী করে ১০ বছর ধরে বেতন-ভাতা তুলে নিচ্ছেন।

সরোজমিনে গিয়ে দেখা যায়,অর্পণার পিতা অনন্ত বানিয়া বাবুগঞ্জ বাজার ব্রাঞ্চ পোষ্ট অফিসের দায়িত্ব ছেড়ে ভারতে চলে যান প্রায় ১০ বছর আগে। তখন থেকে অর্পণা রানী দাস ইডিএ হিসেবে ওই ব্রাঞ্চ পোষ্ট অফিসে কাজ শুরু করার পাশাপাশি পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাহামুদকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

চিতলমারীর বাবুগঞ্জ বাজার ব্রাঞ্চ পোষ্ট অফিসে ইডিএ অর্পণা রানী দাস একই সাথে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাহামুদকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন বলে তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

চিতলমারী উপজেলা পোষ্ট মাষ্টার চিত্তরঞ্জন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অর্পণা রানী দাস বাবুগঞ্জ বাজার ব্রাঞ্চ পোষ্ট অফিসে ইডিএ পদে ও মাহামুদকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। দু’জায়গা থেকেই তিনি সরকারী বেতন-ভাতা তুলেন। এটা নিয়ম বর্হিভুত কিনা সে বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

বাগেরহাট জেলা পোষ্ট অফিসের ইন্সপেক্টর বাবুল আক্তার বলেন, এ বিষয়টি জেলা পোষ্ট অফিসের জানা নেই। এ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। একই ব্যাক্তি দু’টি সরকারি প্রতিষ্ঠানে চাকুরী করার কোন বিধান নেই। এমন হলে অর্পণাকে অচিরেই একটি পদ ছাড়তে হবে।

স/এষ্