ঢাকাবুধবার , ১১ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কমনওয়েলথ গেমস থেকে নিখোঁজ ৫ অ্যাথলেট

admin
এপ্রিল ১১, ২০১৮ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

চলমান অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ গেমস থেকে পাঁচজন অ্যাথলেট নিখোঁজ হয়েছেন। এই পাঁচ অ্যাথলেটই যুদ্ধবিধ্বস্ত ক্যামেরুনের। অ্যাথলেট নিখোঁজের খবর নিশ্চিত করেছে গেমস কর্তৃপক্ষ।

নিখোঁজ পাঁচজনের মধ্য তিনজন ভারোত্তোলক, দুজন মুষ্টিযোদ্ধা। মঙ্গলবার থেকে তাদের কোনো খবর নেই। কর্তৃপক্ষের সন্দেহ, তারা অস্ট্রেলিয়াতে থেকে যাওয়ার জন্য গাঁ ঢাকা দিয়েছে অথবা সবার অগোচরে দেশে ফিরে গেছে। বিষয়টি অস্ট্রেলিয়ান পুলিশকেও জানানো হয়েছে।

একটি বার্তা সংস্থাকে ক্যামেরুন প্রেস ইউনিটের সদস্য সিমন মোলোমবে নিখোঁজদের নাম জানিয়েছেন। এরা হলেন, অলিভিয়ের মাতমা মাতমা, আরক্যানজিনাইল ফুদোজি, পেটিট মিনকাউয়াম্বা, ক্রিশ্চিয়ান নাদিস সোয়াই ও সিম্পিলাইস ফোটসালা।

কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ অ্যাথলেটদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলছে। কারণ ২০০০ সালের অলিম্পিকের সময় ১০০ বেশি অ্যাথলেট পালিয়ে যায়। যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অস্ট্রেলিয়াতে থেকে যায়।

স/এষ্