ঢাকাবুধবার , ১১ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএনপির সন্ত্রাসীরাই ভিসি ভবনে হামলায় জড়িত

admin
এপ্রিল ১১, ২০১৮ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বক্তব্যই স্পষ্ট করেছে তাদের সন্ত্রাসীরাই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে যুক্ত।

বুধবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ভাঙ্গচুর ও শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্দোলনকারীরা ভিসির বাসভবনে গ্যাস লাইন খুলে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল, বাসভবনের ফ্যান, বাতরুমের কমেট ভেঙ্গেছে, স্বর্ণালংকার লুট করেছে এসব বিএনপি জামাত গোষ্টির পেট্টোল বোমা বাহিনী ছাড়া অন্য কেউ করতে পারেনা।

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সরকার আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল। তাই বলে রাস্তা বন্ধ করে আন্দোলন করা সমীচীন নয়। আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল বলেই সরকারের পক্ষ থেকেই ইতিমধ্যে কোটা সংস্কারের ব্যাপারে উদ্দোগ নেওয়া হয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারীদের সাথে বসেছে কিন্তু স্বাধীনতার পর থেকে যে কোটা পদ্ধতি চলে এসছে সেটি সাত দিনের মধ্যেই সংস্কার করে দিতেই হবে এই বক্তব্যটি যৌক্তিক নয়। এজন্য অবশ্যই সময় প্রয়োজন।

তিনি বলেন, সব সময় কোটা সংস্কার হয়ে এসছে, কোটা এখনো সংস্কার করতে কোন বাধা আছে বলে আমরা মনে করিনা। কিন্তু আপনাদের মধ্যে বিএনপি জামাতের সন্ত্রাসী গোষ্ঠি ঢুকেছে, গোলযোগ সৃষ্টিকারীরা ঢুকেছে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং তারা এই আন্দোলনকে রাজনীতিকরন করে আপনাদের পিঠে চুরি মারার চেষ্টা করছে। সুতরাং বিশৃঙ্খলা করার কোন প্রয়োজন নেই সরকার আপনাদের প্রতি সহানুভূতিশীল।

বিএনপির সকাল বিকাল সংবাদ সম্মেলন যেন খেক শিয়ালের ডাকের মতো মন্তব্য করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, রিজভী আহমেদসহ বিএনপি নেতারা পার্টি অফিসে বসে কারনে অকারনে সংবাদ সম্মেলন করে সব দোষ সরকারের উপর চাপানোর যে চেষ্টা তা খেক শিয়ালের ডাক ছাড়া অন্য কিছু নয়।

আয়োজক সংগঠনের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

 

স/এষ্