ঢাকাবুধবার , ১১ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ক্রীড়া সংস্থার খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

admin
এপ্রিল ১১, ২০১৮ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জপ্রতিনিধি: মুন্সীগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট” অনূর্ধ্ব-১৬ খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার বছিরুননেছা উচ্চ বিদ্যালয়ে এ খেলোয়াড় বাছাইয়ে অংশ নেয় উপজেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাছাইয়ে চূড়ান্ত ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ৩জন খেলোয়ার উর্ত্তীন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক(যুগ্ম সচিব) ডাঃ মোঃ মামিনুল ইসলাম । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নুরুল ইসলাম, রামপাল ইউপি চেয়ারম্যান মোঃ বাচ্চু শেখ । অনুষ্ঠানে বাছাই পর্ব শেষে উর্ত্তীন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি স্থানীয় কাটাখালী হাজী সুবেদ আলী সঃ প্রাঃ বিদ্যালয়ের ক্লাবস্কাউট প্যাক মিটিং পরিদর্শন করেন।

স/এষ্