ঢাকামঙ্গলবার , ১০ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এম.এ মালেক চির নিদ্রায় শায়িত

admin
এপ্রিল ১০, ২০১৮ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

এ.কে আজাদ(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক এম এ মালেক আর নেই।

সোমবার (৯ এপ্রিল) ভোর ৬টায় হৃদরোগে আক্রান্ত হলে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে কুমিল্লায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । সাংবাদিক আব্দুল মালেকের বড় ছেলে নাজিম উদ্দিন রানা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, ৮ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রখে যান।

তিনি চট্রগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা, স্থানীয় দৈনিক আল চিশত ও দৈনিক লক্ষ্মীপুর কন্ঠসহ একাধিক গণমাধ্যমে কাজ করেছেন।

বিকাল ৪ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে প্রথম জানাজা ও বাদ আসর সমসেরাবাদ এলাকার চুনি হাজী জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।

সাংবাদিক মালেকের মৃত্যুতে বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধাররণ সম্পাদক এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পৌর মেয়র এম এ আবু তাহের, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান. উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে আত্মার মাগফিরাত কামনা করেন।

স/এষ্