মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সদর সাব-রেজিস্টারের অপসারণ চেয়ে দলিল লিখকদের কলম বিরুতি ও অবস্থান কর্মসূচি পালন হয়েছে। অপরদিকে অনৈতিক ও অবৈধ প্রস্তাবে রাজি না হওয়ায় দলিল লেখকের একটি সিন্ডিকেট তার বিরুদ্ধে এ অবস্থান নেয় বলে অভিযোগ করেছে সাব-রেজিস্টার। মঙ্গলবার সকাল ১১ টার দিকে সাব-রেজিস্টার অফিসের সামনে ব্যানার নিয়ে দলিল লিখকরা সাব রেজিস্টারেকে দুর্নীতিবাজ দাবি করে কর্মবিরতি পালন করেন ।
সাব-রেজিস্টার অফিস সূত্রে জানা গেছে, প্রায় ২ মাস আগে সদর সাব রেজিস্টার এখানে যোগদান করেন । আসার পর থেকে কতিপয় দলিল লিখক সদর সাব রেজিস্টারকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হয়ে সদর সাব রেজিস্টার দলিল লিখকদের রেজিস্ট্রেশন আইন ও বিধিমালার ২০ টি ধারা অনুসরণ করার পরামর্শ প্রদান করেন । অসাধু দলিল লিখকরা ক্ষুব্ধ হন। পরে তারা সাব রেজিস্টারের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করে।
সদরের দলিল লিখক ও ভেন্ডার সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, সদর বর্তমান সাব রেজিস্টার দলিল প্রতি বাড়তি টাকা আদায় করে। অনেক টাকা দুর্নীতি করে। এ সাব রেজিস্টারের অপসানিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবে বলে ঘোষণা দেন ।
এ বিষয়ে সদর সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, কতিপয় দলিল লিখক আমাকে রেজিস্ট্রেশন আইন ও বিধিমালা বর্হিভূত কাজ করার প্রস্তাব দেয়। আমি তাদেরকে রেজিস্টেশন আইন ও বিধিমালার অনুসরন করে দলিল লিখার জন্য বলেছি। কিন্তু তারা বিধি না মেনে আমার বিরুদ্ধে অপ- প্রচার চালাচ্ছে। আমি ২ মাস হয় এখানে যোগদান করেছি । কাজই তেমন করতে পারলাম না দুর্নীতি করার সময় পেলাম কৈ?
স/এষ্

