সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা কলারোয়ায় ‘হাজার কথার এক কথা’ আরাফাত হোসেন যোগ্য নেতা’ যোগ্য নেতার পরিচয় গরিব দুখির দরজায়। উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে আওয়ামীলীগ নৌকা মার্কার দলিয় প্রার্থী আরফাত হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার লাঙ্গলঝাড়া বাজার চত্বরে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় তিনি বলেন আগামী ৬ই মার্চ উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আরাফাতকে বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আরাফাতের কোন বিকল্প নেই। আপনারা জানেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে কিছু কুচক্রী মহল অপ-প্রচার চালাচ্ছে। তাদেরকে আপনারা চিহ্নিত করে গনধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করুন। তাই বলতে চাই দল মত নির্বিশেষে একমত হয়ে সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আরাফাতকে জয়যুক্ত করুন। ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ও আওয়ামীলীগ দলিয় ভাইস চেয়ারম্যান প্রার্থী আরাফাত হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রফিকুল ইসলাম, সোনাবাড়িয় ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, যুগ্ন সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মন্ময় মনির, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্না, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল বারিক, মাস্টার শামিম আহম্মেদ, কাদের মল্লিক,ইউপি সদস্য জুলু হক। এছাড়া আর উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাচ্চু, কয়লা ইউপি আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য কাজী শাহাদাৎ হোসেন পৌর যুবলীগ নেতা শামিমুল ইসলাম মিলন, লাঙ্গলঝাড়া ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন, ইউপি যুবলীগের সভাপতি আল মামুন মন্টু, যুবলীগ নেতা নাদিম হোসেন, রাজু হোসেন জিএম রাজিব হোসেন, জাকির হোসেন, মন্টু হোসেন, রুবেল হোসেন আলমগীর হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
স/শা

