সাঈদ ইবনে হানিফ :
গ্রাম ডাক্তারা যেন হয়রানীর হেনস্তার শিকার না হয়। একজন গ্রাম ডাক্তার ঐ এলাকার সকলের প্রিয় মানুষ। তারা নিজের জীবনের সুখ সম্ভোগ আরাম আয়েশ ত্যাগ করে ঝড়, বৃষ্টি, খরা, কাঁদা, পানি, রাত্রী ঘুম উপেক্ষা করে অবহেলিত গ্রামীণ জন গোষ্ঠীর সেবা করে থাকেন। তাদেরকে অবশ্যই একজন গ্রাম ডাক্তার হিসাবে সম্মান ও মূল্যায়ন করা উচিত। আমি নিজেও জন্ম থেকে গ্রাম ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করেছি। সুযোগ পেলে তাঁরাও হতে পারেন একজন অভিজ্ঞ ডাক্তার। গতকাল ৮ এপ্রিল সকাল ১০টায় যশোরের বাঘারপাড়া উপজেলার বর্নময় কিন্টার গার্টেন স্কুল মাঠ প্রাঙ্গনে, বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বাঘারপাড়া উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলছিলেন যশোর ৪ আসনের সংসদ সদস্য এম.পি রনজিৎ কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন আমার নির্বাচনী এলাকায় যারা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্য তারা যেন কোন ভাবেই হয়রানী হেনস্তার শিকার না হয় সে বিষয়ে আমি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলবো। বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু বলেন সৃষ্টি কর্তার পরে গ্রামের মানুষ গ্রাম ডাক্তাদের উপর ভরসা করে রাতে ঘুমাতে যায়, তাই গ্রাম ডাক্তারদের সুযোগ সুবিধার জন্য সরকারের সুদৃষ্টি দেওয়া অবশ্যই প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন আজকে গ্রাম ডাক্তাদের সমাবেশে উপস্থিত হয়ে আমি নিজেকে গর্ববোধ মনে করছি। বাঘারপাড়া উপজেলা সভাপতি গ্রাম ডাক্তার আব্দুল মান্নান বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি গ্রাম ডাক্তার আব্দুস সাত্তার।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আবু ইউসুফ খান বাদল। যশোর জেলা কমিটির সভাপতি গ্রাম ডাক্তার আব্দুল গফুর। সাধারণ সম্পাদক এস,এম জাকারিয়া, জেলা তথ্য বিষয়ক সম্পাদক গ্রাম ডাক্তার সাঈদ ইবনে হানিফ প্রমুখ। সামাবেশে উপজেলার ৯টি ইউনিয়নের ছয়শতাধিক গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন। এই সমাবেশের মাধ্যমে স্থানীয় ও কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বেশ কয়েকটি দাবী দাওয়া পেশ করেন।
স/এষ্

