নবাবগঞ্জ দোহার প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. গোলাপ শাহ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কলাকোপা ইউপি’র আমিরপুর গ্রামের শাহ্ আলমের ছেলে।
পুলিশ সুত্রে যানা যায়, গোলাপ দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১ টায় তার নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশী করে ৫৬ পিচ ইয়াবা পাওয়া যায়।
নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, গোপনে সংবাদ পেয়ে গোলাপকে ৫৬ পিচ ইয়াবাসহ আটক করা হয়। মাদক আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
স/এষ

