ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আনন্দ র্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১২টায় দলীয় টেন্ট হতে মিছিলটি বের করে তারা।
শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে মিছিলটি দলীয় টেন্ট হতে মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় টেন্টে এসে শেষ হয়। মিছিলে সালাউদ্দিন আহমেদ সজল, আলমগীর হোসেন আলো, ফিরোজ আল মামুন, শাহানুর আলম শাহীন, আবু হেনা মোস্তফা কামাল, রিজভী আহমেদ পাপন, মনজুরসহ তিন শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
স/এষ্

