ঢাকাশনিবার , ৭ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কোলাহল কিংস্ এর ৮ উইকেটের বিশাল জয়

admin
এপ্রিল ৭, ২০১৮ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : একটি বিশাল ছক্কা। এতেই উল্লাসে ফেটে পড়ল গ্যালারি এবং ফজলুল হক বিদ্যানিকেতন আশকোনা প্রিমিয়ারলীগ পেয়ে গেল নতুন চ্যাম্পিয়ন।

ক্যাপ্টেন এডভোকেট নাসিম ওমর সাথীর নেতৃত্বে – কোলাহল কিংস ৮ উইকেটের জয়ে ট্রফি নিজেদের করে নেন।

রাজধানীর আশকোনায় শনিবার ফাইনালের দুই দল সিএনএফ স্টার এবং কোলাহল কিংস্ মাঠে নামে। টসে জিতে ফিল্ডিং নেয় কোলাহল কিংস্। কিন্তু ব্যাটিংয়ে কোলাহল কিংস্ এর দুর্দান্ত বোলিং তোপে ৮৯ রানেই গুটিয়ে যায় সিএনএফ স্টার। আনিস এক ওভারে হ্যাটট্রিক সহ ৪ উইকেট লাভ করেন।

ব্যাটিংয়ে আবার আনিসের চমক অপরাজিত ৫২রান এবং দলীয় অধিনায়ক এডঃ নাসিম ওমর সাথীর ২৩ রানের উপর ভর করে কোলাহল কিংস্ ২ উইকেট  হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অলরাউন্ডার আনিসুর রহমান আনিস ।

ম্যান অব দ্যা সিরিজ, কোলাহল কিংসের রাজু কাজী।