ঢাকাশনিবার , ৭ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আন্ত:বিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবি

admin
এপ্রিল ৭, ২০১৮ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। জাগাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়কে ৮৭-৬৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো স্বাগতিক দল ইবি। শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জিমনিসিয়ামের ইনডোরে এ খেলা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগ সূত্রে, গত ৪ মার্চ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ আয়োজিত শুরু হওয়া আন্ত:বিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় ৮ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইবি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, এবারের বাস্কেটবল প্রতিযোগীতার সভাপতিত্ব করেন ইবি ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।

স/এষ্