ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভারতে আটক থাকার পর হিলি চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে পাঁচ কিশোর।

admin
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি:
ভারতের শিশু শোধনাগাড়ে ১৭ মাস আটক থাকার পর শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে হিলি চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ৫ কিশোর। বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে সীমান্তের শুন্য রেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ, বাংলাদেশের হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে কিশোরদের হস্তান্তর করেন। দেশে ফেরত আসা কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছর এর মধ্যে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব হোসেন জানায়, ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এসব কিশোররা। এসময় ভারত সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের আটক করে দক্ষিন দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগারে পাঠায়। সেখানে ১৭ মাস আটক থাকার পর দ‘ুদেশের আইনি প্রকৃয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

এরা হচ্ছে, ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার আমিরুল ইসলামের ছেলে মামুন (১৫), ইউনুছ আলীর ছেলে বাদল রানা (১৫), নূর মহাম্মদ এর ছেলে আফসার আলী (১৭), মৃত্য জামাল উদ্দিনের ছেলে সাগর রানা (১৫) ও আজিজুল হক এর ছেলে মশিউর রহমান (১৬)।

স/শা