শাহ আলম,গোয়াইনঘাট থেকে :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে অসহায় ও দুঃস্থদের মাঝে সরকারের বিশেষ বরাদ্দকৃত ৫২৫ জন উপকারভোগী নারী-পুরুষের মধ্যে ভিজিএফ’র চাল ও গত মাসের বকেয়াসহ নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু চাল ও নগদ টাকা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোহাম্মদ কামরুজ্জামান, ইউপি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান আতাই, সয়েন বুনার্জি, শাহ আলম, আব্দুল করিম, আবুল হাসনাত, জিলানী মিয়া, মহিলা সদস্যা ছালমা বেগম প্রমুখ।
স/এষ্

