ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের আঞ্চলিক সম্মেলন

admin
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি :

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারের রাজস্ব খাত থেকে প্রদান ও পেনশন প্রথা চালুর দাবিতে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ২২ টি পৌরসভার সম্মেলন হয়েছে ফরিদপুরে।
কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন উদ্যোগে শনিবার সকালে ফরিদপুরের পৌর অডিটোরিয়ামে এ্যাসোসিয়েশনের ফরিদপুর পৌর শাখার সভাপতি তানজিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, রাজবাড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, কোটালি পাড়া পৌরসভার মেয়র মো. অহিদুল ইসলামসহ পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকার তাদের দাবি দাওয়া না মেনে নিলে আগামী ২৬ মার্চের মধ্যে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের মহাসচিব কে জি এম মাহমুদ, কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম, তাসমিন আলী, ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, রাজৈর পৌরসভার মনিরুজ্জামান সিকদার, গোপালগঞ্জ পৌরসভার এস এম সাজ্জাদ হোসেন, রাজবাড়ি পৌরসভার আব্দুর রব, শরীয়তপুর পৌরসভার বোরহান উদ্দিন, মাদারীপুর পৌরসভার হায়দার আলী হাওলাদার, ফরিদপুর পৌরসভার আজিজুল ইসলাম বাদল ও ফজলুল করিম আলাল প্রমুখ।

স/শা