ঢাকাবুধবার , ৪ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘কোকিলের ডিম’ নিয়ে জাকিরের নতুন যাত্রা

admin
এপ্রিল ৪, ২০১৮ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 মেহেদী জামান লিজন, জাককানইবি প্রতিনিধিঃ

একটু আলাদা গল্পনির্ভর নতুন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন বাবু। একটু ভিন্ন ধাচের গানের কথাগুলো বেশ আলাদা। সঙ্গে কণ্ঠ-সুর আর ভিডিও গল্পের অদ্ভুত মেলবন্ধন।

ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ‘কোকিলের ডিম’ নামের এই মিউজিক ভিডিওটি গত ২ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় সিএমভি মিউজিকের ইউটিউব চ্যানেলে অফিসিয়াল ভিডিও প্রকাশ পেয়েছে। লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে গানটির প্রতি নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন সবাই। যা নিয়ে দারুণ আনন্দিত জাকিরসহ গানটির সঙ্গে নিয়োজিত পুরো টিম।

হিমেল হাসান বৈরাগীর কথায় গানটির কণ্ঠ ও সুর দিয়েছেন অভীক। আর শিল্পীর সঙ্গে থেকে গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার প্রদ্যুত চ্যাটার্জি। এতে মডেল হয়েছেন নুসরাত জাহান নীপা ও হোসাইন নীরব। যেখানে দেখা যায় আলাদীনের প্রদীপ ঘষে একজন প্রেমিক তার প্রেমিকাকে কেমন করে কাছে টানেন! মুগ্ধ হন তার চোখ, চুল আর ঠোঁট দেখে।

ভিডিওটি প্রসঙ্গে নির্মাতা জাকির বলেন, ‘কথা, সুর-সংগীত-গায়কি সব দিক থেকে দারুণ একটি গান ‘কোকিলের ডিম’। গল্পনির্ভর এই ভিডিওতেও চমক রয়েছে। আর তাই শুরু থেকেই গানটি দারুণভাবে গ্রহণ করছেন সবাই। আমার বিশ্বাস দিন যাওয়ার সঙ্গে সঙ্গে গানটি চারদিকে আরো ছড়িয়ে যাবে’।

স/এষ্