ঢাকামঙ্গলবার , ৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিএনপির ৯ নেতার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

admin
এপ্রিল ৩, ২০১৮ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

অবৈধ লেনদেন, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির শীর্ষ ৯ নেতাসহ ১০ জনের বিরুদ্ধে একযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।

দলটির যেসব নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলামখান, আবদুল আউয়াল মিন্টু, ও তার ছেলে তাবিথ আউয়াল, এম মোর্শেদ খান ও তার ছেলে ফয়সাল মোর্শেদ খান, হাবিবুন্নবী খান সোহেল।

অনুসন্ধানের এই তালিকায় ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানের নামও রয়েছে। বিএনপির এই নেতাদের বিরুদ্ধে অনুসন্ধানে কমিশন থেকে সোমবার দুদকের উপপরিচালক মো. সামসুল আলমকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।

দায়িত্ব পাওয়া কর্মকর্তা আজকালের মধ্যেই দুদকের ওই কর্মকর্তা বিএনপি নেতাদের ব্যাংক হিসাবে গত এক বছরের লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেবেন বলে দুদকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক ছাড়া ও সবকটি তফসিলি ব্যাংকেও চিঠি দেবেন অনুসন্ধানকারী কর্মকর্তা। ব্যাংকের কাছ থেকে তথ্য আসার পর অভিযোগের বিষয়ে বিএনপির ওই নেতাদের জিজ্ঞাসাবাদ করবে দুদক।

সূত্র জানায়, বিএনপির ওই নেতাদের বিরুদ্ধে সন্দেহভাজন লেনদেন, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাওয়ার পর তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

দুদক সচিব ড. শামসুল আরেফিন বলেন, কার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তাদের নাম আমি বলতে পারব না। তবে এটুকু বলতে পারি অন্যদের বিষয়ে অনুসন্ধান তদন্ত যেভাবে হয় তাদের (বিএনপি নেতা) বিষয়েও একইভাবে অনুসন্ধান কাজ চলবে। এতে অতিরিক্ত কোনো গুরুত্ব দেয়া বা কেউ নেতা কিনা সেটা বিবেচ্য বিষয় নয়। মানুষের প্রত্যাশা হচ্ছে দুদক সরকারের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করবে। আমরা সেটাই করছি।

অভিযোগে বলা হয়েছে, বিএনপির এই কয়েক নেতাসহ আরও কিছু উচ্চপর্যায়ের নেতা এইচএসবিসি ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে বিগত দশকে বিদেশে টাকা পাচার করেছেন। বিভিন্ন নাশকতার কাজে অর্থলেনদেন করেছেন।

স/এষ্