ঢাকাসোমবার , ২ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজীপুর ও খুলনার নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি

admin
এপ্রিল ২, ২০১৮ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি।

রোববার (১ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র নেতাদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এই বৈঠকটি প্রায় দুই ঘন্টা যাবৎ চলে।

এ সময় ফখরুল বলেন, যদিও আমরা মনে করি যে বর্তমানে দেশে কোনো গণতান্ত্রিক ও নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই।
আজকের বিরোধী দলের সাংবিধানিক যে অধিকার রয়েছে তাদের সভা করার এবং জনগণের কাছে যাওয়ার। আজকে আমাদের ন্যূনতম যে অধিকারগুলোকে রয়েছে সেই প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে এই ধরনের নির্বাচন কতটুকু কার্যকরী হবে এবং কতটুকু বিরোধী দলকে করতে দেওয়া হবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে।

তিনি আরো বলেন, তারপরও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য জনগণের ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করার জন্য আমরা আন্দোলনে অংশ হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করব।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রের সবচেয়ে প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে আজকের মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তার মুক্তি আন্দোলনকে আরও বেগবান করার জন্য। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা এই নির্বাচনকে আন্দোলনে অংশ হিসেবে নিবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। পরে প্রার্থী ঠিক করবে যারা জাতীয় স্থায়ী কমিটির সদস্য আছেন তারা। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে পরামর্শ করে এবং স্থানীয় নেত্রীবৃন্দের সাথে কথা বলে পরামর্শ করে আমরা এটা চূড়ান্ত করবো।

স/এষ্