মাগুরা প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুরে শুক্রবার বিকালে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন করা হয়েছে। শনিবার রাতে উপজেলা পরিষদ চত্বরে এ অর্থ ও টিন বিতরন করা হয়।
এ সময় প্রাথমিক ভাবে অধিক ক্ষতিগ্রস্থ ও খোলা আকাশের নিচে অবস্থানরত ১০ জনের মাঝে নগদ ৩ হাজার করে টাকা ও ১ বান্ডিল করে টিন বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান।
স/এষ্

