ঢাকাসোমবার , ২ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২৭ বনদস্যুর আত্মসমর্পন

admin
এপ্রিল ২, ২০১৮ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেররহাট শহরের স্বাধীনতা উদ্যানে আজ ১ এপ্রিল রোববার দুপুরে শুরু হয়েছে সুন্দরবনের জলদস্যুদের ১২ তম আত্মসমর্পন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে সুন্দরবনের তিনটি জলদস্যু-বনদস্যু দলের প্রধানসহ ২৭ বনদস্যু ২৮টি আগ্নেয়াস্ত্র ও গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করে।
আত্মসমর্পনকারী তিন বাহিনী হচ্ছে ডন বাহিনী, ছোট সুমন ও ছোট জাহাঙ্গীর বাহিনী।
খুলনাস্থ রেব ৬ এর কমাণ্ডার খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মসমর্পন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন বাগেরহাট-৪ আসনের এমপি ডা, মোজাম্মেল হোসেন, বাগেরহাট-৩ আসনের এমপি তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা এমপি হ্যাপি বড়াল।
আরও আছেন, রেবের মহা-পরিচালক বেনজীর আহমেদ, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিঞা, খুলনাস্থ বিজিবি কমাণ্ডার, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমূখ।

স/এষ্