ঢাকাবৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লাইবেরিয়ানদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ট্রাম্পের

admin
মার্চ ২৯, ২০১৮ ২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

লাইবেরিয়ানদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী এক বছরের মধ্যে ওই দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৭ মার্চ) এ নির্দেশ জারি করা হয়েছে। খবর এবিসি নিউজের।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনিক নির্দেশে আড়াই লাখ সালভাদর, হাইতিয়ান ও নিকারাগুয়ান নাগরিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হয়েছে।

১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকায় গৃহযুদ্ধ চলাকালে বেশ কিছু লাইবেরিয়ান নাগরিক দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র তাদেরকে অস্থায়ী সুরক্ষিত অবস্থা প্রদান করে দেশটিতে তাদের নিরাপদে থাকার অনুমতি দিয়েছিল।

১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ক্লিনটন ১০ হাজার লাইবেরিয়ান নাগরিককে ডিইডি স্ট্যাটাস দিয়ে নতুন জীবন দিয়েছিলেন। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও তাদেরকে পুনরায় ডিইডি স্ট্যাটাস দিয়েছিল।
তবে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এই স্ট্যাটাস প্রত্যাহার করে লাইবেরিয়ানদের দেশে ফেরত যাবার নির্দেশ জারি করেছেন।

স/এষ্