মুন্সীগঞ্জ প্রতিনিধি॥
মুন্সীগঞ্জে “বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” স্লোগানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে র্যালি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউসে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেয় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা , সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ । র্যালি শেষে সার্কিট হাউস মিলনায়তনে জেলা সরকারি কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধে করনীয় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচ এম রকিব হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান । জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আবুল বাসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল নূর ইসলাম সায়েমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন,দুপ্রক কমিটির সদস্য সোনিয়া হাবিব লাবনী, এড. শাহ আলম প্রমুখ । পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।
স/এষ্

