ঢাকাবুধবার , ২৮ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ দিল অজি ক্রিকেট বোর্ড


মার্চ ২৮, ২০১৮ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

অজি-প্রোটিয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিনে বল বিকৃতির দায়ে অজি অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে চতুর্থ টেস্ট থেকে বরখাস্ত করার করল ক্রিকেট অস্ট্রেলিয়া৷ সেই সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে তিনজনকে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ দিল অজি ক্রিকেট বোর্ড৷

মঙ্গলবার সন্ধ্যায় জোহানেসবার্গে একটি সাংবাদিক সম্মেলন করে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সিইও জেমস
সাদারল্যান্ড বলেন, ‘বল বিতর্কে যুক্ত ক্রিকেটাররা অস্ট্রেলিয়ান ক্রিকেটের কোড অব কন্ডাক্ট ভেঙেছে, বিশয়টি অফিসিয়ালি বোর্ডকে জানানো হয়েছে৷ আমরা অস্ট্রেলিয়ার ফ্যানদের ক্ষোভটা বুঝি৷’

এরপর নিজের দলের তিন ক্রিকেটাররে শাস্তির কথা জানিয়ে সাদারল্যান্ড বলেন , ‘আমি অস্ট্রেলিয়া ক্রিকেটের পক্ষ থেকে সমস্ত ক্রিকেটপ্রেমী মানুষের কাছে ক্ষমাপার্থী৷ বিশেষ করে বাচ্চাদের কাছে যারা ক্রিকেটের বড় ভক্ত৷’

জোহানেসবার্গের এই সাংবাদিক সম্মেলনে অজিদের সিইও জানিয়েছেন চতুর্থ টেস্ট থেকে বরখাস্ত করা হয়েছে বল বিকৃতিতে অভিযুক্ত তিন ক্রিকেটার স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফটকে৷ তাদের পরিবর্ত হিসেবে দলে যোগ দেবেন ম্যাথিউ রেনশ, জো বার্নস এবং গ্লেন ম্যাক্সওয়েল৷ স্মিথের পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেট কিপার টিম পেইন৷ সঙ্গেই স্মিথদের ২৪ ঘন্টার মধ্যে অস্ট্রেলিয়া ফিরে আসার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড৷

স/মা