ঢাকামঙ্গলবার , ২৭ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ওপেনার মাশরাফি!

admin
মার্চ ২৭, ২০১৮ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বল হাতে ২২ গজে কাঁপন ধরানোর পাশাপাশি ব্যাট হাতেও কম যান না বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। বহু ম্যাচে দলকে বিপদের মুখ থেকে উদ্ধার করতে তার ব্যাট দারুণ ভূমিকা রেখেছে। মাঝে মধ্যে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিন/চারেও তাকে ব্যাট করতে দেখা গেছে। তবে এবার সোজা ওপেনিংয়ে নেমে পড়লেন `নড়াইল এক্সপ্রেস`। কিন্তু প্রথমবার ওপেনিং অভিজ্ঞতা ভালো হয়নি তার। ৭ রান করে আবু জায়েদ রাহির বলে বোল্ড হয়েছেন তিনি।

মঙ্গলবার ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্স ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ২৫৬ রানের জবাবে ইনিংসের গোড়াপত্তন নামেন আবাহনীর মাশরাফি। তবে সেখানে ব্যর্থ হলেও নিজের কাজটা কিন্তু ঠিকই করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। আবাহনীর হয়ে বল হাতে ১০ ওভারে এক মেডেনসহ ৪৬ রানে ৩টি উইকেট নিয়েছেন তিনি।

স/এষ্