ঢাকামঙ্গলবার , ২৭ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় গরু চোরের অাক্রমনে ১জন গুরুতর অাহত

admin
মার্চ ২৭, ২০১৮ ৪:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ড্রাইভার সহ গরু বহনের ট্রাক অাটক

নিজস্ব প্রতিনিধি :   ২৪ মার্চ রাতে বাঘারপাড়ায় সংঘবদ্ধ গরু চোরদের হাতে ১জন গুরুতর অাহত হয়েছে।জনগন চুরি যাওয়া গরু বহনকারী ট্রাক সন্দেহে যশোর-ট ১১১৯১৮ নং ট্রাকটি চালক সহ অাটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ২৪ মার্চ গভীর রাতে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের সমীর বিশ্বাস ও সসীম বিশ্বাসের গোয়াল ঘর হতে ছয়টি গরু একটি সংঘবদ্ধ গরু চোরেরা চুরি করে অাদমপুর গ্রামের দক্ষিনে মাঠ দিয়ে বসুন্দিয়া -ধলগ্রাম রাস্তা সড়কে অানার সময় বোরো চাষী তেঘরী গ্রামের বেনজির খন্দকার জমিতে পানি দেওয়ার সময় গরুগুলো দেখে চ্যালেঞ্জ জানালে সংঘবদ্ধ চোরদের অাক্রমনে গুরুতর অাহত হয়। এসময় বেনজির খন্দকারের সংগে থাকা ব্যাক্তির চিৎকারে গ্রামের সাধারণ মানুষ ছুটে অাসলে চোরেরা গরু রেখে পালিয়ে যায়। অাহত বেনজির খন্দকারকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ২০ টা সেলাই দেওয়া লেগেছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

অপরদিকে ধলগ্রাম রাস্তার ফিলিং স্টেশনে যশোর-ট ১১১৯১৮ নং ট্রাকের চলক বাবুল অাক্তারের সন্দেহজনক অাচরনে নজেলম্যান শহিদের সন্দেহ হলে স্থানীয়দের সহযোগীতায় ট্রাক সহ তাকে অাটক করা হয়। এ ব্যাপারে নজেলম্যান শহিদ জানান,” এর পূর্বে দুই বার এলাকায় গরু চুরি হওয়ার রাত্রে এই ট্রাকটিকে সন্দেহজনকভাবে এ তেল পাম্পে দেখা গেছে। সে দু’দিন চুরির খবর জানার পরপর ট্রাকটিকে খুজে পাওয়া যায়নি। এ রাত্রে ও গরু চুরির বিষয়ে জনতার চিৎকার শুনার পরপর ট্রাকটি স্ট্রাট করে চলে যেতে চাইলে অামি বাধা দেই এবং অামার চিৎকারে লোকজন ছুটে এসে চালক বাবুল অাক্তারকে অাটক করা হয়।”

চালক বাুবুল অাক্তার খুলনা শহরের অারংডাঙ্গা থানার রায়ের মহলের জয়নাল শেখের ছেলে বলে জানা গেছে। অাটককৃত বাবুল অাক্তারকে গনধোলাই শেষে ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুলের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়েছে।

স/এষ্