নবাবগঞ্জ দোহার প্রতিনিধি
শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে।
সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম সোমবার সূর্যোদয়ের প্রথম প্রহরে প্রথম প্রহরে নবাবগঞ্জ উপজেলা স্বাধীনতা স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবদন করেন।এরপর উপজেলা প্রশাসন ও জাতীয় পার্টির পক্ষ থেকে স্মৃতি স্তম্ভে ফুল দেন।এছাড়া এই দিন সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলী,বিএনপি, ওয়ার্কার্স পার্টি, পুলিশ প্রশাসন, নবাবগঞ্জ প্রেসক্লাব, জাতীয় শ্রমিকলীগ, মাদক বিরোধী সংগঠন(এসডিপি)সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান স্বাধীনতা ও জাতীয় দিবেস ফুলেল শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য দোহার নবাবগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজম্মকে এগিযে যেতে হবে। জানতে হবে সঠিক ইতিহাস। মহান স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক দেশ বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করা। স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠিকে এখনই নির্মূল না করলে দেশ গভীর সংকটের দিকে চলে যেতে পারে। ।
আওয়ামীলীগ সভাপতি মন্ডলির সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান,সাবেক সংসদ সদস্য আবু মোঃ সুবিদ আলী টিপু, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, আজিজুর রহমান ফুক, ইউএনও তোফাজ্জল হোসেন, ওসি মোস্তফা কামাল, আওয়ামীলীগ নেতা মমতাজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংগঠক বদিউজ্জামান, আজিজুর রহমান ফুক, মীর আসালত, গাজী বেলায়েত হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা শাওকাত হোসেন শাহিন, পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জাতীয় পার্টির ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আবু বক্কর সিদ্দিক,কমরেড করম আলী,আসলাম খাঁন, মো. জলিল, শ্রমিকলীগ আহবায়ক আমির হোসেন কুটি প্রমুখ।
স/এষ্

