মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের মামাসার এলাকায় স্থানীয় লালু শেখ (৬৫) নামের এক আদম ব্যবসায়ীর হাত পা বাধা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মামাসার এলাকার একটি কাঠবাগান থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত লালু শেখের স্ত্রী মনোয়ারা বেগম জানান, গতকাল রাত ৮ টার দিকে স্থানীয় কাঠের তৈরী ঘর ব্যবসায়ী আফজাল হোসেন তার স্বামীকে (লালু শেখকে) মুঠোফোনে কল করে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ। পরের দিন সকালে তার মরদেহ মামাসার এলাকার কাঠবাগানে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। তার স্ত্রী আরো জানান, তার স্বামীর সঙ্গে অন্যকারো বিরোধ ও শত্রু ছিল এমন খবর তার জানানেই।
তবে এলাকাবাসী সুত্রে জানাযায়, লালু শেখের তিন ছেলে এক মেয়ে রয়েছে। নিহত লালু শেখ দীর্ঘদিন ধরে আদম ব্যবসা করে আসছিল। তবে আদম ব্যবসা সংক্রান্ত ঘটনা নিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশফাকুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে হত্যার কারণে জানাযায়নি।
স/এষ্

