ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা :
সাতক্ষীরার দেবহাটায় আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল-ফেরদৌস-আলফা।
শুক্রবার দিবাগত রাতে দেবহাটার বসন্তপুর গ্রামের আমির আলী গাজীর পুত্র আলিমুজ্জামান লিন্টুর বসতবাড়ি আগুন লেগে ক্ষতিগ্রস্থ হয়।
পরে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সান্তনা ও আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন।
এছাড়া তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের পরবর্তীতে গৃহনির্মানে সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরাসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও স্থানীয়রা।
স/এষ্

