ঢাকাশুক্রবার , ২৩ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় ইউনিয়ন পরিষদে হামলা

admin
মার্চ ২৩, ২০১৮ ২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন পরিষদে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে । পরিষদের চেয়ারম্যান কে পরিষদে আসতে বাধা দিয়েছে একদল সন্ত্রাসী । বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি সব্দুল হোসেন খান জানান, ১০ মার্চ আমার দলীয় কর্মী সাদিপুর গ্রামের রফিকুল পাওনা টাকা চাইতে গেলে একই এলাকার জিহাদ তাকে মারপিট করে আহত করে । আহত রফিকুল বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় থানায় মামলা করে ।
বুধবার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামাদ মন্ডল, সম্পাদক আব্দুল হামিদ ডাকু, সাবেক চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল, যুবলীগ নেতা রুবেল রানা টুটুল মন্ডল, সোহাগ মনিকুমার অধিকারী, মফিজ মেম্বার, আলম মেম্বার, হোসেন মেম্বার সহ ৩০/২৫ জনের একদল সন্ত্রাসী ইউনিয়ন পরিষদের উদ্যক্তা জিল্লুর রহমান, সচিব আব্দুল ওহাব কে হুমকি মারপিট সহ বিভিন্ন সরকারী কাজে বাধা দেয়। এসময় পরিষদের জানালা দরজা ভাংঙ্গচুরের চেষ্টা চালায় । ঘটনার সময় খাজুরা ফাড়ির ইনচার্জ মাসুদুর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের নিস্ক্রীয় করতে নিরব ভুমিকা পালন করেছে , এমন অভিযোগ করছে স্থানীয় অনেকে । পরে সংবাদ পেয়ে বাঘারপাড়া থানার ওসি মুনজুরুল ইসলাম ঘটনা স্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । ওসি মুনজুরুল আলম সাংবাদিকদের বলেছেন ,বর্তমান পরিস্থিতি শান্ত আছে ।

স/ এষ্