ঢাকাশুক্রবার , ২৩ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

র‌্যাবের তড়িৎ অপারেশনে একসপ্তাহ পর অপহৃত শিশু উদ্ধার

admin
মার্চ ২৩, ২০১৮ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : গত ১৫ মার্চ সন্ধায় শিশু অপহরনকারী মোস্তাকিম (৩২), পিতাঃ বাহির উদ্দিন, গ্রামঃ সারভাসা দক্ষিনচাঁদ খানা, থানাঃ কিশোরগঞ্জ, জেলাঃ নীলফামারি , সাড়ে চার বছর এর শিশু রাজু কে টঙ্গি এলাকা থেকে অপহরন করে মোস্তাকিমের এলাকায় নিয়ে যায়। এবং শিশুটির মা মনিরা আক্তার কে ফোন করে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে, এবং হুমকি দেয় যে, টাকা না দিলে শিশুটি কে মেরে ফেলা হবে। বিষয় টি মনিরা বেগম পুলিশ, র‌্যাব ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদকে অবহিত করেন। বিয়ষ টি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ র‌্যাব রংপুর এর কোম্পানি কমান্ডারকে অভহিত করে। তথ্য পেয়ে র‌্যাব দক্ষতার সাথে অপহরনকারির মোবাইল ফোন ট্রাকিং করে বুধবার গভীর রাতে অপহরনকারির গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় । এই অপহরন এর সাথে স্থানীয় ইউ পি মেম্বার ও চেয়ারম্যান জড়িত রয়েছে বলে সূত্র জানায়। র‌্যাব তলব এর এক পর্যায়ে মেম্বার, চেয়ারম্যান, শিশুটির অবস্থান জানাতে বাধ্য হয়।

স/এষ্