মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে কিশলয় কিন্টার গার্ডেন এ্যান্ড স্কুলের বার্ষিক পুরস্কার বিতরন ও মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সংগীতানুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ টায় জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সায়লা ফারজানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশলয় কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক খালেদা খানম, সরকারী হরগঙ্গা কলেজের অদ্যক্ষ মাহফুজুল হক প্রমুখ। পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন স্কুলটির ছাত্রী জৈতা শাহা ও নুসরাত জাহান মেরী। পরে স্কুলটির ছাত্র/ ছাত্রীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরন করা হয়।
স/শা

