বাঘারপাড়া প্রতিনিধি :
বাঘারপাড়া উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মান কাজের ভিত্তিপ্রস্থর হয়েছে। চার কোটি ছেষট্রি লক্ষ টাকার উন্নয়ন এ কাজের ভিত্তিপ্রস্থরের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। এ সময় উপস্তিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যশোর অফিসের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম সিদ্দিকী, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আখতারুজ্জামান, পৌর মেয়র কামরুজ্জমান বাচ্চু, ইউপি চেয়ারম্যান সুবাস দেবনাথ অভিরাম, আবু তাহের আবুল সরদার, আইয়ুব হোসেন বাবলু, আওয়ামীলীগ নেতা হরিপদ রায়, বিল্লাল হোসেন, রবিউল ইসলাম প্রমুখ। উদ্বোধন শেষে প্রধান অতিথি অপর এক অনুষ্ঠানে আরই-আরএমপি-২ এর ৯০ জন মহিলা শ্রমিকদের মাঝে ৩৩ লক্ষ টাকার চেক বিতরণ করেন।
স/এষ্

