ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

একরাতে দু’বাড়িতে ডাকাতি স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত

admin
ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামে একরাতে দু’বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ৮/ ১০ জনের মুখোশধারী একদল ডাকাত সিঁদ কেটে প্রথমে ফোরকান সিকদার এবং পরে মো. আ. কাদের হাওলাদারের ঘরে ঢুকে লোকজনের হাত-পা বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়েছে।
এ সময় ডাকাতের পিটুনি ও কোপে গৃহকর্তা মো. আঃ কাদের (৩৮) এবং তার স্ত্রী রানী বেগম (৩২) গুরুতর আহত হয়। আহত কাদেরের হাত ও পা ভেঙ্গে দিয়ে তাকে ও তাঁর স্ত্রীকে বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করেছে। আহত আ. কাদের অভিযোগ করেছেন তাকে হত্যার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আশংকাজনক অবস্থায় স্বামী-স্ত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাঠালিয়া থানা এস আই মো. আলী হোসেন জানান, রাতেই ঘটনাস্থলে গিয়ে দেখি সিঁদ কেটে আ. কাদেরের ঘরে ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় আহত আ. কাদের তাঁর কাছে অভিযোগ করেছেন পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।

স/শা