ঢাকারবিবার , ১৮ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অক্ষয়ের বিপরীতে এবার কৃতি শ্যানন


মার্চ ১৮, ২০১৮ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয়ের বিপরীতে এবার অভিনয় করতে যাচ্ছেন কৃতি শ্যানন। জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজির একটি হাউসফুলের চতুর্থ কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা।

ইতোমধ্যে অভিনয়শিল্পী হিসেবে অক্ষয় কুমার ও ববি দেওলের নাম নিশ্চিত হলেও নায়িকা চরিত্রে কে থাকবে তা এখনো ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, হাউজফুল-ফোর সিনেমায় অক্ষয়ের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে কৃতি স্যাননকে। সাজিদ নাদিয়াদওয়ালার হিরোপান্তি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এ অভিনেত্রীর। সবকিছু ঠিক থাকলে এ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এটি হবে কৃতির দ্বিতীয় সিনেমা।

এর আগে ২০১০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা হাউসফুল। এরপর ২০১২ সালে মুক্তি পায় হাউসফুল-টু। সর্বশেষ হাউসফুল-থ্রি মুক্তি পায় ২০১৬ সালে। তৃতীয় কিস্তিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন-অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফাখরি এবং লিসা হেইডন। বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল সিনেমাটি। আগামী জুনে হাউসফুল-ফোর সিনেমার শুটিং ‍শুরু হবে। ২০১৯ সালে দীপাবলীতে এটি মুক্তির কথা রয়েছে।

স/মা