ঢাকাবুধবার , ১৪ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালো ব্যাজ পরে মাঠে নামছে বাংলাদেশ

admin
মার্চ ১৪, ২০১৮ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

নেপালের বিমান দুর্ঘটনার শোকে মাতম গোটা দেশ। সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশি একটি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়। যেখানে নিহতদের বেশির ভাগ ছিল বাংলাদেশি। এছাড়াও ছিল নেপালের অনেকে।

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়রা নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার (১৪ মার্চ) ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এরই মধ্যে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন আগামীকালের ম্যাচে নিহতদের স্মরণে কালো ব্যাজ পরে মাঠে নামবে বাংলাদেশ দল।

সিরিজে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে টাইগাররা। পরের ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে সিরিজে টিকে থাকে বাংলাদেশ দল।

স/এষ্