ঢাকাবুধবার , ১৪ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

একাদশ নির্বাচনে ৩৮ আসনে পরিবর্তন

admin
মার্চ ১৪, ২০১৮ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬ জেলার ৩৮ সংসদীয় আসনে পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ মার্চ) কমিশন দুপুর ১২টায় কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
হেলালুদ্দীন আহমদ জানান, ঢাকার ৫টি, নারায়ণগঞ্জের ২টি, নীলফামারীতে ১টি, রংপুরে ৩টি, কুড়িগ্রামে ২টি, পাবনায় ২টি, মাগুরায় ২টি, খুলনায় ২টি, সাতক্ষীরায় ২টি, জামালপুরের ২টি, শরীয়তপুরের ২টি, মৌলভীবাজারেরর ২টি, ব্রাহ্মণবাড়িয়ার ২টি, কুমিল্লার ৪টি, নোয়াখালীর ২টি এবং চট্টগ্রামের ২টি আসনে পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, আজকেই এই তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। কারও কোনো দাবি বা আপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

কমিশন দাবি বা আপত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলেও জানান সচিব।

স/এষ্