ঢাকারবিবার , ৪ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীবাড়ীতে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার


মার্চ ৪, ২০১৮ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ীতে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

টঙ্গীবাড়ী উপজেলায় ৬ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সন্ত্রাসী আল- আমিন (৩৬ )কে গ্রেফতার করেছে থানা পুলিশ । গতকাল শনিবার ভোরে টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি টিম শেরপুর জেলা সদরের কালীবাড়ী এলাকা থেকে তাকে আটক করে । পরে একই দিন বিকালে আটকৃতকে টঙ্গীবাড়ী থানায় আনা হয়। আটককৃত আল- আমিন উপজেলার মূলচর গ্রামের শাহজাহান মাদবরের ছেলে ।

তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, মাদকসহ ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, সে দীর্ঘদিন যাবৎ র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে টঙ্গীবাড়ীর দিঘিরপার, কামারখাড়া, যশলং এলাকার কতিপয় ব্যাক্তির কাছে চাদাঁ দাবী করে আসছিল। এ ব্যাপারে কামারখাড়া ইউনিয়নে চেয়ারম্যান মহিউদ্দিন হালদার জানান, আল-আমিন একজন র‌্যাবের সোর্স। সে বিভিন্নস্থানে আতœগোপনে থেকে র‌্যাব দিয়ে ক্রসফায়ারে দিবে বলে বিভিন্ন ব্যাক্তিদের কাছ হতে চাঁদা দাবী করে আসছিলো। এর আগে ২০১৪ সালে তার খালাতো ভাইকে অস্ত্র দিয়ে র‌্যাবের হাতে তুলে দিতে গিয়ে নিজেই ফেঁেস যান। টঙ্গীবাড়ী থানা ওসি ইয়ারদৌস হাসান জানান, আল-আমিন একজন সন্ত্রাসী তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ ও মাদকসহ মোট ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে।#

স/মা