ঢাকারবিবার , ৪ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ


মার্চ ৪, ২০১৮ ৭:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, হলের কক্ষ ভাংচুর, আহত ৫

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সম্পাদক জুয়েল রানা হালিম গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল এলাকায় এ ঘটনা ঘটে। এতে সভাপতি গ্রুপের দুইকর্মী মিলন হোসেন, জুলকার নাঈম এবং সম্পাদক গ্রুপের হিমেল চাকমা নামে এক কর্মী আহত হয়েছে। তবে এর মধ্যে মিলনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে কথাকাটাকাটি চলছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সভাপতি গ্রুপের কর্মী আলামিন হোসেন মিলনের সাথে আইন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী রেজওয়ানুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। এসময় রেজওয়ান ও তার বন্ধুরা মিলনকে মারধর করলে সে পালিয়ে সাদ্দাম হলে আশ্রয় নেয়। পরে হলে সভাপতি গ্রুপের কর্মীদের নিয়ে হলে সামনে এসে রেজওয়ানকে মোবাইল ফোনে হুমকি দেয়। এসময় সাদ্দাম হলের সামনে উভয় গ্রপের কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। ফলে দুগ্রুপের মুখোমুখি অবস্থানে হল এলাকায় আতঙ্ক বিরাজ করে। পরে সাধারণ সম্পাদক গ্রপের কর্মী হিমেল চাকমা, নীল, মিজান, জসিমসহ কয়েকজন কর্মী সাদ্দাম হোসেন হলে প্রবেশ করে কক্ষে যাচ্ছিল। এসময় সভাপতি গ্রুপের কর্মীরা সাধারণ সম্পাদকের কর্মী আইসিই বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম সহ কয়েক জনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হলের করিডোরে দুই গ্রুপের কর্মীদের মধ্য মারধরের ঘটনা ঘটে। এসময় হিমেল চাকমা, নীল, নাঈম, শামীমসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের বিশ^বিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।
পরে সাধারণ সম্পাদক গ্রপের কর্মীরা বাঁস ও কাঠের লাঠি সোঠা নিয়ে সাদ্দাম হলে প্রবেশ করে এবং নাইমের সভাপতি গ্রুপের কর্মী নাঈমের কক্ষের জানালা ভাংচুর করে। (রুম নং-৩১৬) এসময় কক্ষে নাঈম অবস্থান করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে সাদ্দাম হল ও লালন শাহ হল থেকে সভাপতি গ্রুপের কর্মীরা লাঠি, স্টাম্প, হকেস্টিক নিয়ে বের হলে উভয় গ্রুপের মধ্য কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিশ^বিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
ভুক্তভোগী শিক্ষার্থী মিলন জানান,‘অডিটোরিয়ামে আমি আমার বান্ধবী নিয়ে বসে ছিলাম। এসময় রেজওয়ান ও তার বন্ধুরা বান্ধবী টিচিং করে। আমি তার প্রতিবাদ করায় আমাকে তারা মারধর করে।’
এবিষয়ে ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘সাধারিণ সম্পাদক গ্রুপের কর্মীরা আমার কর্মীদের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে। জড়িতদেও বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘ আমি ক্যাম্পাসে ছিলাম না। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ভুল বোঝাবুঝির কারনে এ ঝটনা ঘটেছে।’
এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে। ঘটনার মিমাংশার চেষ্টা চলছে।’

স/মা