ইবিতে ইংরেজি বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে শনিবার ইংরেজি বিভাগের উদ্যোগে ” দ্যা ইনফ্লুয়েন্স অফ ওয়ার্ল্ড লিটারেচার অন দ্যা ট্যাগোরিয়ান ক্যারেক্টারাইজেশন অফ ওম্যান” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মিয়া মোঃ রাশিদুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-রশিদ আসকারী। প্রধান আলোচক ছিলেন ভারতের পন্ডিত জেহেরু লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও অনুবাদক, লেখক ড. বিনা বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ বলেন, সমাজ বির্নিমানে যুগে যুগে নারীর ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ। নারীর চরিত্র নিয়ে বিভিন্ন সময়ে মনিষী , সাহিত্যিক, পন্ডিত ব্যক্তি তাদের লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলেছে যা পরবর্তীতে সমাজে নারীর কর্মক্ষেত্র ও স্বাধীনতাকে আরো বাড়িয়ে দিয়েছে।
ঠিক তেমনি টেগোরিয়ান সময়ে বিশ্ব সাহিত্যে নারী চরিত্র নিয়ে পর্যালোচনা বেশী হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-রশিদ আসকারী তাঁর বক্তব্যে ইংরেজি সাহিত্যের বিভিন্ন সময়ে লেখা পন্ডিত ব্যক্তিদের নারী চরিত্র এর উপর আলোকপাত করেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিভিন্ন সময়ে লেখা কবিতা, গান ,প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস ও নাটকের মধ্যে নারী জাগরনের বীজ বপন করেন যা পরবর্তীতে সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ব্যাপক ভুমিকা রাখেন। তিনি টেগোরিয়ান সময় হতে বর্তমান সময় পর্যন্ত বিশ্ব সাহিত্যতে নারীর ক্ষমতায়নের প্রভাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ। পরে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেমিনারের প্রধান আলোচক ভারতের পন্ডিত জেহেরু লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও অনুবাদক, লেখক ড. বিনা বিশ্বাস।
স/মা

