ঢাকাশনিবার , ৩ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অপারেশন থিয়েটারে ড. জাফর ইকবাল


মার্চ ৩, ২০১৮ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

সন্ধ্যা সাতটার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়েছে। ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে এমন তথ্য জানা গেছে।

জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া  হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মঞ্চে বসা ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এসময় পেছন দিক থেকে এক যুবক এসে তার ঘাড়ে ছুরিকাঘাত করে।

স/মা