বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন রোববারই (২৫ ফেব্রুয়ারি) হবে বলে জোর দিয়ে গত তিনদিন ধরে বেশ কয়েকটি বক্তব্য দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে মওদুদের শনিবারের বক্তব্যে, খালেদার জামিনে রোববারের ওপর তার জোর কম পাওয়া গেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ ইয়ুথ ফোরামের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে বক্তব্য দেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেছেন, ‘ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া খুব শিগগিরই তিনি জামিন পাবেন, আগামীকালই পাবেন। যদি দেরিও হয় দু-একদিন, কিন্তু তারপরও তিনি বেরিয়ে আসবেন। তার নেতৃত্বের আমরা এ দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে, সকল মতবাদের… যারা আওয়ামী লীগের বিরোধী যারা সবাইকে নিয়ে আমরা আন্দোলন করবো।’

