অবশেষে আজ চেলসি-ধাঁধা মেলাতে পেরেছেন মেসি। ১২ বছরে নবম ম্যাচে এসে ৩০ নম্বর শটে চেলসি-গেরোটা কেটেছে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের। সেটিও আবার স্ট্যামফোর্ড ব্রিজে, ব্লুজদেরই মাঠে। মেসির গোলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির বিপক্ষে ১-১ ড্র করেছে বার্সা।
গোল বানিয়ে দিয়েছেন ইনিয়েস্তা, তাই তার সঙ্গে মেসির উদযাপনও ছিল বাধভাঙা ৬ বছর পর আবার মুখোমুখি চেলসি ও বার্সেলোনা।
ড্র হলেও অ্যাওয়ে গোল করে বেশ এগিয়ে থাকলো বার্সেলোনা। আগামী ১৫ মার্চ দ্বিতীয় লেগে চেলসিকে ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে তারা।
ইএসপিএনএফসি
স/মা

