ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেশবপুরে বসন্ত বরণ উৎসব উদযাপন


ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি

বসন্ত বরণ উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে মঙ্গলবার বিকেলে কেশবপুর শহরের পাবলিক ময়দানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভা যাত্রার আয়োজন করা হয়। বসন্ত বরণ উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান শুরুতে শিক্ষার্থীরা গান পরিবেশন ও ফুলের পাপড়ি ছড়িয়ে অতিথিদের বরণ করে নেয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শুরুর আগে বসমত্ম বরণ উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শুভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে শত শত শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের হাজারও দর্শনার্থীর সমাগম ঘটে।

স/এম