ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বই মেলায় রাহুল রাজের নীল পদ্যের কষ্ট গ্রন্থের তৃতীয় সংস্করণ

admin
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

বই মেলায় রাহুল রাজের নীল পদ্যের কষ্ট গ্রন্থের তৃতীয় সংস্করণ

নিজস্ব প্রতিনিধি : অমর একুশে গ্রন্থমেলার বারোতম দিনেই তৃতীয় সংস্করণ বের হল, ‘নীল পদ্যের কষ্ট’ কাব্য গ্রন্থের। সাংবাদিক রাহুল রাজ-এর সপ্তম কবিতার বই ‘নীল পদ্যের কষ্ট’।

প্রথম প্রেমের আপন করা গোপন কথার কাব্য নিয়ে রচিত এই কবিতার বইটি তরুন-তরুনীদের কাছেই বেশি জনপ্রিয়তা পাচ্ছে। ছন্দ ও অলঙ্কারে ফুটে উঠেছে মিষ্টি প্রেমের আপন করা গোপন কথা। ভিন্ন মাত্রার আবেগ নিয়ে লেখা কবিতার বইটি ইতোমধ্যে পাঠক নন্দিত হয়েছে।

মেলার বারোতম দিনেই বইটির তৃতীয় সংস্করণ প্রকাশ প্রসঙ্গে, বইটির প্রকাশক জান্নাতুন নিসা বলেন- নীল পদ্যের কষ্ট কবিতার বইটির প্রতিটি কবিতা সবার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তরুণ-তরুণীরাই মূলত নীল পদ্যের কষ্ট হাতে তুলে নিচ্ছে। ভালোবাসা দিবসে বইটির চতুর্থ ও পঞ্চম সংস্করণ বের হবে বলে প্রত্যাশা।

বইটি প্রকাশ করেছে ‘য়ারোয়া বুক কর্নার’। সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৬৬৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। পাঠকরা প্রকাশনা সংস্থা ‘য়ারোয়া বুক কর্নার’ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমেও বইটি সংগ্রহ করতে পারবে।

‘নীল পদ্যের কষ্ট’ প্রসঙ্গে লেখক রাহুল রাজ বলেন- ২০১০ সালে প্রথম বই প্রকাশের পর বেশ কিছু পাঠকের হৃদ্যতা আমাকে মুগ্ধ করেছে। হাজারও লেখকের ভিড়ে আমার মত নগণ্যের জন্য মানুষের একটু সাড়াই অনেক বড় প্রাপ্তি। বড় কিছুর প্রত্যাশা নেই।

এবারের কাব্যগ্রন্থটি প্রথম প্রেমের স্মৃতি মনে করেই লিখেছি। সমসাময়িক কারও প্রতিযোগী হওয়ার যোগ্যতাও নেই। পাঠকের হৃদয়ে যেন একটু ঠাঁই মেলে এই প্রত্যাশা।

স/এষ্